পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একই দৃশ্যে ১৬ পোশাকে সোনম

Posted on December 13, 2014 | in বিনোদন | by

Sonam-Kapoor_0বিনোদন ডেস্ক: গানের দৃশ্যে নায়িকাদের অনেক পোশাক গায়ে জড়ানোর খবর জানা আছে। কিন্তু সংলাপ নিয়ে সাজানো কোনো দৃশ্যে কাপড় পাল্টানোর সুযোগ থাকে কই! চমকপ্রদ তথ্য হলো, একটি-দুটি নয়, একই দৃশ্যে ১৬টি পোশাক বদলেছেন সোনম কাপুর। এই দৃশ্য দেখা যাবে ‘ডলি কি ডোলি’ ছবিতে। এতে ক্যাথলিক, মহারাষ্ট্রিয়ান, গুজরাটি, মুসলিম ও দক্ষিণ ভারতীয় কনের সাজে সেজেছেন সোনম। বিয়ে হবে এমন মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। একই দৃশ্যের জন্য একের পর এক পোশাক পরিবর্তন করে নতুনভাবে সাজতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে সোনমকে। তবে হাসিমুখে সময় নষ্ট না করেই যুতসইভাবে সেজেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। তার পেশাদারিত্বে মুগ্ধ প্রযোজক আরবাজ খান। তিনি ছবিটি মুক্তি দেবেন আগামী ২৩ জানুয়ারি। ‘ডলি কি ডোলি’ ছবিতে সোনমের সহশিল্পীরা হলেন রাজকুমার রাও, বরুণ শর্মা, পুলকিত শর্মা ও রাজপাল যাদব।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud