পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উপজেলা নির্বাচনে সহিংসতায় ইইউ’র উদ্বেগ

Posted on March 25, 2014 | in জাতীয় | by

eeu-25.3 (1)ঢাকা:  ইইউ’র প্রতিনিধিদলের প্রধান জিন ল্যাম্বার্ট বলেন, উপজেলা নির্বাচনে যে সহিংসতা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক দলগুলোকে ভোটারদের ভোটধিকার নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্র শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের স্বাধীনতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ১০ম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ও মধ্যবর্তী আর কোনো নির্বাচন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১০ম জাতীয় নির্বাচনে প্রধান বিরোধীদল অংশ নেয়নি। অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আর মধ্যবর্তী নির্বাচন হবে কিনা এটা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud