পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উপকূলীয় অঞ্চলের কৃষি ঝুঁকিপূর্ণ!

Posted on December 4, 2014 | in আইন-আদালত | by

urlঢাকা: উপকূলীয় অঞ্চলের কৃষি অনেকটা বৈচিত্র্যপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে তা অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে তিন দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। কৃষি উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার উৎপাদন সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করেছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্থনীতিতে গতি সঞ্চার করেছে।’ তিনি বলেন, ‘খুলনার উপকূলীয় অঞ্চলের কৃষি অনেকটা বৈচিত্র্যপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে তা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’ এ সময় কৃষি বিজ্ঞানীদের প্রতি এ অঞ্চলের উপযোগী ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের আহ্বান জানান তিনি। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে কৃষি প্রযুক্তির বিষয়ের অবদানের কথা তুলে ধরে নতুন নতুন জাত উদ্ভাবনের তাগিদ দেন নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা উপকূলীয় কৃষি উন্নয়নে কৃষি সম্প্রসারণ বিভাগের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud