পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতিসংঘ

Posted on February 13, 2013 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার এ সম্পর্কিত এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সংস্থাটি বলেছে, এ ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উত্তর কোরিয়ার এই পরীক্ষাকে দুঃসাহস বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় পিয়ংইয়ংয়ের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে মিত্র চীন । ক্ষুব্ধ হয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী উয়াং জিচি উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে সমন পাঠিয়ে উক্ত ঘটনার কারণ জানাতে বলেছেন।

বিবিসি’র সংবাদাতা বারবারা প্লেট জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভায় নিন্দা জ্ঞাপনের পাশাপাশি শুধুমাত্র ব্যবস্থা গ্রহণের কথাই বলা হয়েছে। তবে, ওই পদক্ষেপ হিসেবে পিয়ংইংয়ের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud