পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদ ফ্যাশনে ‘দর্জিবাড়ি’

Posted on July 12, 2014 | in লাইফস্টাইল | by

400x331_db2পোশাক সচেতন মানুষের প্রিয় নাম হয়ে উঠছে দর্জিবাড়ি। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্রমেই প্রসারিত হচ্ছে দর্জিবাড়ির প্রাঙ্গন। বিশেষ করে পুরুষদের কোয়ালিটি সম্পন্ন পোশাকের জন্য অনন্য এ প্রতিষ্ঠান। দর্জিবাড়ির অধিকারী মোঃ ফজলুর রহমান মানের ক্ষেত্রে আপোষহীন। তিনি কোয়ানটিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দিতে চান। গ্রাহকের হাতে পৌঁছে দিতে চান ভালো পণ্য, সাথে নতুন ফ্যাশন।

ঢাকা, সাভার, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, গাজিপুর, টাঙ্গাইল সহ মোট ১৫ টি শোরুম নিয়ে দর্জিবাড়ি এই ঈদে হাজির হয়েছে নতুন ফ্যাশনের জামাকাপড় নিয়ে। এবারের ঈদে দর্জিবাড়িতে থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল ও নরমাল শার্ট, টি-শার্ট, গ্যাবার্ডিন ও জিন্স প্যান্ট।

দাম কত?
• পাঞ্জাবির ডিজাইন ও কাপড় অনুযায়ী পাওয়া যাবে ১৬৯০ টাকা থেকে ২৫৯০ টাকার মধ্যে।
• ক্যাজুয়াল ও নরমাল শার্ট মিলবে ১৫৯০ টাকা থেকে ২৫৯০ টাকায়।
• টি-শার্টগুলোর দাম শুরু হয়েছে ১১৯০ টাকা থেকে
• গ্যাবার্ডিন ও জিন্স প্যান্ট পাওয়া যাবে ১৩৯০ টাকা থেকে ১৮৯০ টাকার মাঝে।
কোথায় পাবেন?
ঢাকা: বসুন্ধরা সিটির লেভেল ২ ও ৩ এ রয়েছে ৩ টি শোরুম। এছাড়াও উত্তরার নর্থ টাওয়ারে, মৌচাকে, শান্তিনগরের টুইন টাওয়ারসে, মিরপুর-১০ এর পবর্তা টাওয়ারে রয়েছে দর্জিবাড়ির শোরুম।

ঢাকার বাইরে: সাভারের সিটি সেন্টারে পাবেন দর্জিবাড়ির খোঁজ। টাঙ্গাইলের আকুর-টাকুর পাড়ায়, ব্রাহ্মণবাড়িয়ার এলেন কোর্টে, জয়দেবপুর গাজিপুরের আজহার মার্কেটে, খুলনার শিববাড়ি মোড়ের খান টাওয়ারে এবং ময়মনসিংহের স্টেশনরোডের নুরজাহান কমপ্লেক্সে পাবেন দর্জিবাড়ির শোরুম।

চিফ ডিজাইনার:

‘দর্জিবাড়ি’র চিফ ডিজাইনার তাহজিব অপু। তিনি পড়াশোনা শেষ করেছেন BIFT থেকে ফ্যাশন ডিজাইনের উপর। প্রিয়.কমের সাথে কথা বলার সময় তিনি জানান, ফ্যাশনে আধুনিকতা এবং পোশাকের স্বাচ্ছন্দ্যবোধ এই দুটি বিষয় মাথায় রেখে তিনি ডিজাইন করেন। আর অবশ্যই মাথায় থাকে দেশের আবহাওয়া এবং মানুষের রুচি। তিনি আরো বলেন দর্জিবাড়িকে তিনি পরিচয় করিয়ে দিতে চান বিশ্বের সাথে, বাংলাদেশের ফ্যাশনে আনতে চান পরিবর্তন। পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করে আর নয়, নিজের দেশীয় ঐতিহ্যকেও তিনি ফ্যাশনে তুলে আনতে চান। পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসাবে আর্ন্তজাতিক অঙ্গনেও ফেলতে চান সারা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud