পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদে আসছে ৫ জোড়া নতুন ট্রেন

Posted on July 10, 2014 | in জাতীয় | by

DEMU-Commuter-Train-Service-In-Bangladeshঈদে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ৫ জোড়া বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেনগুলো ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিন থেকে পাঁচ দিন চলবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো, তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচ জোড়া বিশেষ ট্রেনের মধ্যে চট্টগ্রাম ও চাঁদপুর রুটে দুই জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রুটে এক জোড়া করে চলাচল করবে।বিশেষ ট্রেন চালানোর জন্য বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর কারখানায় ১৬৬টি কোচ মেরামত ও সংস্কার করা হচ্ছে। তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud