May 7, 2026
নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ভাড়া উল্টো কমিয়েছে বাংলাদেশ বিমান। আগামী ৩১ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে হ্রাসকৃত ভাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রা করা যাবে।
এ সময় পর্যন্ত ঢাকা থেকে যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে সময় ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। একইভাবে যেকোন গন্তব্য থেকে ঢাকা আসতে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে।
ঈদকে সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় আগামী ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া, লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইট-এ প্রতি শনিবার ট্যাক্সসহ মাত্র ২০০০ টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইট-এ ট্যাক্সসহ মাত্র ২৫০০টাকায় ভ্রমণ করা যাবে।
বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।