April 29, 2026
ঢাকা: ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ভারত। বুধবার মন্ত্রণালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন এ অনুরোধ করেন। বাংলাদেশ-ভারত দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের ইলিশ মাছ ভারতে ব্যাপক জনপ্রিয়। দুই দেশের জনগণের পারস্পরিক চাহিদার ওপর ভিত্তি করেই দুই দেশের ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে। তাই দুই দেশের জনগণ পরস্পরের চাহিদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল। দেশে ইলিশের চাহিদা সহজলভ্য করার জন্য ভারতে ইলিশ রফতানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ভারতীয় সরকারকে এ বিষয়ে জানানো হবে।