April 16, 2026
অভি মঈনুদ্দীন : ২০১৩ সালের ‘ইমামী ফেয়ার এ্যা- হ্যা-সাম দি আল্টিম্যাট ম্যান’ প্রতিযোগিতায় প্রথম
রানার আপ হয়েছিলেন আরিফ অর্ক। বিগত দুই বছরে তাকে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করতে দেখা গেলেও এখন পর্যন্ত তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। অন্যদিকে ২০১৪ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় সেকে- রানার আপ হওয়া জান্নাতুন নূর মুন এরইমধ্যে দুটি নাটকে অভিনয় করেছেন।
নবাগত এই দুই অভিনয়শিল্পী প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন। চলচ্চিত্রের নাম ‘কালের পুতুল’। চলচ্চিত্রটির গল্প নাসিফুর ওয়ালিদের। এটি নির্মাণ করবেন আঁকা রেজা গালিব। আসছে ২০ মে থেকে বান্দরবান, রাঙ্গামাটিসহ আরও বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির শুটিং হবে।
থ্রিলারধর্মী এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরিফ অর্ক ও মুন নিচ্ছেন বিভিন্ন ধরনের প্রস্তুতি। আরিফ অর্ক বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম চলচ্চিত্র। তাই পূর্ব প্রস্তুতিটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। অভিনয়ে নিজেকে ভালোভাবে গড়ে তোলার পাশাপাশি নিজেকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ভালোভাবে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে।’
প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করা নিয়ে ভীষণ উচ্ছসিত মুন। কুমিল্লার মেয়ে মুনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ‘কালের পুতুল’ চলচ্চিত্রে অভিনয়ের ম্যধদিয়ে। মুন বলেন, ‘শুধু সবার দোয়া চাই যেন ভালোভাবে কাজটি করতে পারি।’ ‘কালের পুতুল’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। অভিনয়ে আরিফ অর্কের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হবার পর অঞ্জন আইচের নির্দেশনায় ‘সাদা সময়’ টেলিফিল্মে সাদিয়া ইসলাম মৌ’র বিপরীতে কাজ করে। এরপর তিনি ওয়াহিদ আনামের ‘ধোঁয়া’তে কুসুম শিকদারের বিপরীতে, দীপংকর দীপনের ‘দ্য লস্ট ফোন’-এ বিদ্যা সিন্হা মিমের বিপরীতে ও রাসেল শিকদারের ‘সায়াহ্নের গান’-এ ভাবনার বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার আরিফ অর্ক নিজেকে চলচ্চিত্রেই প্রতিষ্ঠিত করতে চান।
অন্যদিকে নর্থসাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়–য়া মুন প্রথম অভিনয় করেন ভিট তারকা হবার পর শাহজাদা মামুনের নির্দেশনায় ‘অগোচরে ভালোবাসা’ নাটকে আফরান নিশোর বিপরীতে। এরপর তিনি শবনম পারভীনের নির্দেশনায় ‘প্রেম জানেনা রসিক কাঁলা চান’ নাটকে অভিনয় করেন সজলের বিপরীতে। এটি আসছে ১০ এপ্রিল চ্যানেল আইতে প্রচার হবে।