পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউসুফের পোস্টমর্টেম: কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ

Posted on February 9, 2014 | in জাতীয় | by

753df97b5fae6f2ae25eaa4251f448d8_XLঢাকা: জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা এ কে ইউসুফের পোস্টমর্টেম করার (ময়না তদন্ত) ব্যাপারে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একই সঙ্গে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা জানাতে কারা মহা পরিদর্শককে (আইজি প্রিজন) নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বেলা সোয়া তিনটার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহিনুল ইসলাম সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে পোস্টমর্টেম ছাড়াই মাওলানা ইউসুফের মৃতদেহ হস্তান্তর করতে নির্দেশনা চেয়ে  ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী গাজী এম এইচ তামিম। তবে শুনানিকালে আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার আলী। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামায়াতের এই নেতা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud