পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আয়ারল্যান্ডে প্রথম সমকামী প্রধানমন্ত্রী

Posted on June 3, 2017 | in আন্তর্জাতিক | by

ডেস্ক রিপোর্ট : আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকার। তিনি দেশটির সবচে’ কম বয়সী প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনে ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। আসছে ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সী লিও একজন ভারতীয় অভিবাসীর পুত্র। বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনিকে সরিয়ে তিনি স্থলাভিষিক্ত হবেন।

আয়ারল্যান্ডে গেলো দুই দশকে যে সামাজিক পরিবর্তন এসেছে তা উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে এই দেশ সমকামিতা নিয়ে কড়া অবস্থান নিয়েছিল।

সূত্র : আরটিভি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud