পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসছে না দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল

Posted on October 5, 2015 | in খেলাধুলা | by

ঢাকা: নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে প্রোটিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট সাউথ আফ্রিকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে এই সফর স্থগিতের কথা জানিয়েছেন।- খবর শীর্ষ নিউজ। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়া নারীদের। বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগামী কয়েকমাস এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত জানাবে বলেও জানা গেছে।223_khela
এর আগে বাংলাদেশের কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক খুনের ঘটনার জের ধরে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া জতীয় ক্রিকেট দল। আর রংপুরে জাপানী নাগরিক খুনের ঘটনার পর বাংলাদেশ সফর স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এদিকে, আন্তর্জাতিকভাবে নিরাপত্তা ঝুঁকি থাকার পর কোনো দেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে না গেলেও বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন ওই দেশে ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের পর পাকিস্তানে ক্রিকেট খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে ভারতে পাকিস্তান ক্রিকেট খেলতে আসতে চাইলেও তাতে কোনো সাড়া মেলেনি।

তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট মোড়লরা ভিন্ন চোখে দেখছে বলেই নিরাপত্তার অজুহাত তুলে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ঢাকায় আসতে অস্বীকার করছে।
পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল কেন খেলতে গেল সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রোববার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানে বাংলাদেশের মেয়েরা সাহসীকতার সঙ্গে খেলতে যাওয়ায় পাকিস্তানের নারী ক্রিকেটাররা উৎসাহ পাবে।
এছাড়া ক্রিকেট ভক্ত ও বোদ্ধাদের অনেকেই মনে করছেন, খেলার মাঠে রাজনীতি কিংবা নিরাপত্তা বা জঙ্গি ইস্যু তুলে কোনো দেশের ক্রিকেট আয়োজন থেকে মুখ ফিরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud