পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আসছে ঢাকা মহানগর আ.লীগের নতুন কমিটি

Posted on April 9, 2016 | in জাতীয় | by

সম্মেলন হওয়ার ৪ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি আগামীকাল রোববার ঘোষণা করা হতে পারে। মহানগর উত্তর ও দক্ষিণ দু’টি কমিটি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। একাধিক সূত্রে এ খবর জানা গেছে। ২০১২ সালের ২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র মতে, ঢাকা মহানগর উত্তরে এ কে এম রহমতউল্লাহ এমপিকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হচ্ছে। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হচ্ছে।Rm
এ কে এম রহমতউল্লাহ মহানগরের সহ-সভাপতি, সাদেক খান মোহাম্মদপুর থানার সভাপতি, আবুল হাসনাত লালবাগ থানার সভাপতি এবং শাহে আলম মুরাদ মহানগরের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
জানা গেছে, অবিভক্ত মহানগরের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হচ্ছে। দক্ষিণের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদের অন্যতম প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য করা করা হচ্ছে। মায়া চৌধুরী মহানগরের সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং হাজী সেলিম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud