পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ‘মূল হোতা’ গ্রেফতার(অপডেট)

Posted on May 5, 2015 | in সারা দেশ | by

ashuliaঢাকা: আশুলিয়ায় সাম্প্রতিক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির একটা কিনারা অবশেষে হলো। বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতি ও হত্যাযজ্ঞের ‘মূল হোতা’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর থেকে জসিম উদ্দিন ওরফে আসাদকে গ্রেফতার করা হয়। পুলিশের মতে, আসাদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গোলাম ফারুক বলেন, আশুলিয়ায় ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচিত হয়েছে। সংগঠন চালানোর অর্থ সংগ্রহের জন্যই এ ডাকাতি করা হয়। আসাদই মূল হোতা। ব্যাংকের ম্যানেজারকে হত্যা করেছে ও।
জসিমসহ ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় হানা দেয় ডাকাতদল। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, গুলি ও বোমা হামলায় ঘটনাস্থলেই ব্যাংক ম্যানেজারসহ সাতজন মারা যান। পালানোর সময় তিন ডাকাত জনতার হাতে ধরা পড়ে। তাদের একজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud