পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আল-কায়েদার ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে

Posted on February 16, 2014 | in জাতীয় | by

ashad-0120140216155944ঢাকা:  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল-কায়েদার প্রধানের প্রকাশিত ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয়। তার পরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।   রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলনকক্ষে তথ্যপ্রযুক্তি অপরাধবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা সবকিছু মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমরা এটাকে হুমকি মনে করছি না।’ তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud