পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আলোচিত মেয়র লোকমান হত্যা: ৪ আসামির ১৭ বছর করে কারাদণ্ড

Posted on May 26, 2015 | in সারা দেশ | by

Carzonbd_1321794000_1-303268_10150340049260824_305829675823_8767787_1337670594_nনিউজ ডেস্ক: বহুল আলোচিত নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার আসামি নাজমুল হাসান শরীফ, আওলাদ হোসেন, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নামে ৪ অস্ত্রধারীর প্রত্যেককে অবৈধ অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত করে ১৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। নরসিংদীর স্পেশাল ট্রাইবুনাল জজ আদালত-২’র বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন মঙ্গলবার এক জনাকীর্ণ আদালতে এই কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। মামলার তথ্য মতে, ২০১১ সালের ১ নভেম্বর রাতে আসামি নাজমুল হাসান শরীফ অন্যান্য আসামিদের সহযোগিতায় নরসিংদী জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে চেয়ারে বসা অবস্থায় নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে নিহত মেয়র লোকমানের ছোট ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুলের দায়েরকৃত হত্যা মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী গোয়েন্দা পুলিশ নাজমুল হাসান শরীফকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার নিকট থেকে লোকমান হোসেন হত্যাকা-ে ব্যবহৃত একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল ও গুলি উদ্ধার করে এবং আসামি আওলাদ হোসেন, সারোয়ার হোসেন সারোয়ার ও মীর দেলোয়ার হোসেন শরীফ নামে আরও ৩ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে।

পরে দীর্ঘ তদন্ত শেষে দায়েরকৃত চার্জশীটের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্পেশাল ট্রাইবুনাল জজ আদালতে দীর্ঘ শুনানী শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) এবং ১৯ (এফ) ধারায় ১৭ বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করে। আসামিদের মধ্যে নাজমুল হাসান শরীফ, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নরসিংদী কারাগারে বন্দী রয়েছে এবং আসামি আওলাদ হোসেন ইতিপূর্বে জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছে। প্রসঙ্গত, মেয়র লোকমান হত্যাকাণ্ডের মূল মামলার কার্যক্রম বর্তমানে বাদী পক্ষের রিভিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে স্থগিত রয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud