February 17, 2026
কক্সবাজার: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বিকেল সোয়া ৪টায় নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন শেষে জনসভা মঞ্চে ভাষণে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তাই ক্ষমতায় এলে আমাদের একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ববোধ থেকে আমরা দেশের উন্নয়ন করি।বিকেল সাড়ে ৩টায় তিনি এ স্টেডিয়ামের উদ্বোধন করেন। এসময় তিনি সদ্য অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও উদ্বোধন করেন।
এর আগে আরো বক্তব্য রাখেন, ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পবন এমপি, যুব ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ। জনসভা পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ।