পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমিরের সঙ্গেই আজহার-হাফিজদের অনুশীলন!

Posted on December 27, 2015 | in খেলাধুলা | by

স্পাের্টস ডেস্ক: পেসার মোহাম্মদ আমিরকে জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, আমির থাকায় ক্যাম্প বর্জনকারি দুই ক্রিকেটার আজহার আলী এবং মোহাম্মদ হাফিজ শনিবার ক্যাম্পে ফিরেছেন। 1546139_1564330920523858_7943309170468520498_n
স্পট ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত আমিরের সঙ্গে একত্রে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়ে বৃহস্পতিবার ক্যাম্প ত্যাগ করেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও বর্তমান ওয়ানডে অধিনায়ক আজহার আলী। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানান হয়, শাস্তির মুখে পড়তে পারেন ওই দুই ক্রিকেটার। তবে কোন শাস্তি নয়, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের নিজস্ব হস্তক্ষেপে হাফিজ এবং আজহার ক্যাম্পে যোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন,‘বিষয়টি সমাধান হয়ে গেছে। উভয়েই আমার কথা শুনেছে এবং নিঃশর্তভাবে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে। এছাড়া আমির দলে ফিরলে তাকে সমর্থ যোগাবে।’
প্রসঙ্গত, আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজকে সামনে রেখে এ ক্যাম্প আয়োজন করেছে পিসিবি।
সৌজন্যে: বাসস

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud