পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আমিরাতে বাংলাদেশিদের ঈদ উদযাপন

Posted on October 18, 2013 | in প্রবাসী জীবন | by

দুবাই: ইউনাইটেড আরব আমিরাত (ইউএই)’তে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদ উদযাপন করলেন লাখ লাখ বাংলাদেশি মুসল্লি।

যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না- তবুও সবাই সাধ্যমত চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়ের, কোলাকুলি, খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।

বিগত কয়েক বছরের মতো এবারও দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীরা গরু-ছাগল জবাই করেন ঈদ উপলক্ষে। কয়েকজন মিলে ১টি গরু অথবা ১/২টি ছাগল নেয়া হয়েছিল কোরবানির উদ্দেশ্যে।

খুব ভোরে ফজরের নামাজের শেষে সবাই প্রস্তুতি নিতে থাকেন ঈদ জামাতের। স্থানীয় সময় ৬টা ৪৬ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়।

সূর্য উঠার আগেই বিশাল ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সেখানে বেশীর ভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। জামায়াত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এরপর শুরু হয় কোলাকুলি পর্ব। তার পরই সবাই চলে যান কোরবানির পশু জবাই করতে কিছু নির্দিষ্ট জায়গায়। সবাই খুব উৎসাহ নিয়ে এ কাজ করেন। সবচেয়ে মজার ব্যাপার হল এখানে পশুর বজ্য পদার্থ খুব দ্রুত পরিষ্কার করে ফেলা হয়।

আর তা না হলে বাংলাদেশিদের কঠিন বিপদে পড়তে হয়। তদারকি করে দুবাই-এর মিউনিসিপ্যালাটি বিভাগ। এরপর চলে রুমে রুমে রান্না-বান্নার পর্ব। এক রুমের লোকেরা অন্য রুমে যায় অতিথি হয়ে।

এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের প্রিয়জনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

ইউএই সরকার এ বছর তিন দিন ছুটি ঘোষণা করেছেন প্রাইভেট সেক্টরের লোকদের জন্য। আর যারা পাবলিক সেক্টরে তারা পেয়েছেন ৭/৮দিন করে ছুটি। বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud