পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবারো র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

Posted on November 24, 2014 | in খেলাধুলা | by

ঢাকা: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছিল র‌্যাংকিংয়ের লড়াই। দুই এবং তিন নম্বরে থাকা যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ছিল তাই মর্যাদার লড়াইও। এসসিজিতে শেষ পর্যন্ত প্রোটিয়াদের ২ উইকেটে হারিয়ে দিয়ে ওয়ানডে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট পুনরায় পরে নিল অস্ট্রেলিয়া। শীর্ষে থাকা ভারতকে হটিয়ে এখন সেই সিংহাসন দখল করেছে অসিরাই। ভারত নেমে গেছে দুই নম্বরে আর দক্ষিণ আফ্রিকা আগের সেই তিন নম্বরেই থাকল।
url
সিডনির বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অনবদ্য সেঞ্চুরির সুবাদে প্রোটিয়ারা স্বাগতিকদের সামনে ৬ উইকেট হারিয়ে ২৮০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ১২৩ বলে ১৪টি বাউন্ডারিতে ডি কক থামেন ১০৭ রানে। সঙ্গে রিলে রুশো ৭১ বলে ৫১ এবং ফারহান বেহারডিয়েন ৪১ বলে করেন ৬৩ রান। প্যাট কামিন্স ৫৪ রানে নেন ৩ উইকেট। এছাড়া ফকনার, ম্যাক্সওয়েল, স্মিথ নেন একটি করে উইকেট।

ব্যাট করতে নামার আগে অবশ্য বৃষ্টির কারণে খেলা গড়াতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৪৮ ওভারে ২৭৫ লক্ষ্য বেধে দেওয়া হয়। তবে এই রানও বাঁচাতে পারেনি প্রোটিয়ারা। শেন ওয়াটসন, অ্যারোন ফিঞ্চ আর স্টিভেন স্মিথ মিলে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে জয় এনে দেন। প্রোটিয়াদের হারিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া৩৭ রানে ওয়ার্নার ফিরে গেলেও ঘুরে দাঁড়ান অপর ওপেনার অ্যারোন ফিঞ্চ। ৬৭ বলে ৭৬ রান করেন তিনি। ৯৩ বলে ৮২ রান করে আউট হন শেন ওয়াটসন। ৭৪ বলে ৬৭ রান করেন স্টিভেন স্মিথ। শেষের দিকের ব্যাটসম্যানরা কেউ দু’অংকের ঘর ছুঁতে না পারলেও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এই জয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এই মুহূর্তে র‌্যাংকিং তালিকায় ১১৭ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া আর ভারত একই অবস্থানে থাকলেও পয়েন্টে ভারতই পিছিয়ে। ৫৬২৩ পয়েন্ট নিয়ে ১১৭ রেটিং অসিদের। আর ৭ হাজার ৮৩৫ পয়েন্ট নিয়ে ১১৭ রেটিং ভারতের। সুতরাং, শীর্ষে অস্ট্রেলিয়াই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud