পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবারও কারাগারে আরফিন রুমি

Posted on February 13, 2014 | in বিনোদন | by

11032_rumiস্টাফ রিপোর্টার: প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আবারও কারাগারে যেতে হলো জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমিকে। বৃহস্পতিবার তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। একইসঙ্গে তাকে কারগারে পাঠানোরও নির্দেশ দেয়া হয়। এর আগে গত বছর ১২ই অক্টোবর তাকে কারাগারে যেতে হয়। পরে অবশ্য তাকে জামিন দেয় আদালত।

আরফিন রুমি ২০০৮ সালের ৪ঠা এপ্রিল ভালবেসে বিয়ে করেন পুরোনো ঢাকার মেয়ে অনন্যাকে। দু’জনার পরিচয় গানের মধ্য দিয়ে। তখন রুমি স্টেজ শোতে গান করতেন অনন্যাকে সঙ্গে নিয়ে। বিয়ের পর সংসার এবং রুমির অনাগ্রহের কারণে গান থেকে নিজেকে সরিয়ে নেন অনন্যা। দুই বছরের মাথায় এই সংসারে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। তাম তার আরিয়ান। অনন্যা গান ছেড়ে স্বামীর যৌথ সংসারের হাল ধরলেও একই সময়ে হাবিব-ফুয়াদের হাত ধরে আরফিন রুমি নিজেকে বিকশিত করেন মিউজিক ইন্ডাষ্ট্রিতে। মিউজিক ইন্ডাষ্ট্রিতে টানা দুই বছরে আকাশ ছুঁই সফলতা অর্জন করেন আরফিন রুমি। তবে আরফিন রুমি’র এই আকাশ ছোঁয়া অবস্থান হুট করেই নড়বড়ে হয়ে যায় গেল বছর অক্টোবরের দিকে। তখন তিনি স্টেজ শো’র আমন্ত্রনে অবস্থান করছিলেন নিউইয়র্কে। সেসময় দৈনিক মানবজমিনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয় আমেরিকা প্রবাসী কামরুন নেসা নামের এক ভক্তর সঙ্গে রুমি’র প্রেম-বিয়ের উড়ো খবর। একই মাসের ২৪ তারিখ তিনি সেই উড়ো খবরের সত্যতা প্রমাণ করে ঢাকায় পা রাখেন কামরুন নেসাকে সঙ্গে নিয়ে। ওই রাতেই সবাইকে চমকে দিয়ে রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমির দাদার বাড়ি) দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শুরুতে সংসারে শান্তির কথা শোনা গেলেও ক্রমশ তৈরি হয় সমস্যা। নির্যাতনের অভিযোগে আরফিন রুমির বিরুদ্ধে মামলা দায়ের করেন অনন্যা। এ মামলায় কারাগারে যেতে হয় তাকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud