পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আবারও একা হচ্ছেন বিপাশা!

Posted on October 7, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: ‘অ্যালোন’ ছবির প্রধান আকর্ষণই ছিলেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। শিগগিরই সিক্যুয়েল হতে যাচ্ছে ভূষণ প্যাটেলের ‘অ্যালোন’ ছবিটির। কথাবার্তাও প্রায় পাকা হওয়ার পথে। এখন চলছে অভিনয়শিল্পী চূড়ান্ত করার কাজ। করণের সঙ্গে এ ছবিতে বিপাশারই থাকার কথা ছিল। কিন্তু শোনা যাচ্ছে, বিপাশা নাকি বাদ পড়ছেন ‘অ্যালোন’ সিক্যুয়েল থেকে। তাহলে কী করণ একা হচ্ছেন? নাকি বিপাশা! ‘অ্যালোন’ দিয়েই কাছাকাছি এসেছিলেন তাঁরা; আর এবারে অ্যালোনের সিক্যুয়েলই বোধ হয় করণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বিপাশাকে! তবে কী আবারও একা হচ্ছেন বিপাশা!35583_0

বলিউডের ‘অ্যালোন’ ছবি দিয়েই দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতার শুরু। এ ছবিতেই বিপাশা বসু প্রথম জুটি বেঁধেছিলেন মডেল-অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে। ‘অ্যালোন’ ছবিতে করণ-বিপাশার আবেগঘন দৃশ্যে সাবলীল অভিনয় দেখে অনেকেই সেসময় মন্তব্য করেছিলেন, ‘অ্যালোন’ দিয়েই বোধ হয় এবার নিঃসঙ্গতা কাটতে যাচ্ছে বিপাশার। এর পর নানা অনুষ্ঠানে, নানা আয়োজনে দুজনকে একসঙ্গেই দেখা গেছে সব সময়। বিপাশা যেন অনেকটা আগলেই রেখেছিলেন করণকে।

এদিকে, করণ সিং গ্রোভার আর বিপাশাকে নিয়ে নানা আলোচনার শেষে বলিউডে এক ধরনের নিশ্চিতিও এসেছিল। যাক তাহলে এবারে থিতু হচ্ছেন তাঁরা। বিপাশার ঘনিষ্ঠ অনেকেই, যারা তাঁর দীর্ঘ একাকিত্বের যন্ত্রণার বিষয়টিকে নিয়ে চিন্তিত ছিলেন; হাঁপ ছেড়েছিলেন খানিক। যাক, বন্ধুর ভালোবাসা, সাহস আর শক্তি নিয়ে কেউ অন্তত আছেন বিপাশার পাশে। কিন্তু এ সময়েই এমন খবর।

এই তো মাত্র কিছুদিন আগেই এক টুইট বার্তায় বিপাশা লিখেছিলেন, ‘সত্যিকারের বন্ধু এমনই একজন; যে তোমার হৃদয় স্পর্শ করে, হাত বাড়িয়ে দেয়।’

বিপাশা এরপর করণ সিং গ্রোভারকে ‘কেএসজি’ সম্বোধন করে ধন্যবাদও দিয়েছিলেন। কিন্তু এ অসময়ে এমন খবরে বলিউডের অনেকেই বিপাশাকে নিয়ে আবারও খানিক চিন্তিতই হয়ে পড়েছেন।বিপাশা বসু

‘অ্যালোন’-এর পর আর কোনো নতুন ছবিতেই দেখা যায়নি বিপাশাকে। নতুন ছবি বলতে একমাত্র অ্যালোনের সিক্যুয়েলেই বিপাশাকে নিয়ে আলোচনা চলছিল। তিনি আছেন, এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু এখন শোনা যাচ্ছে, এ ছবিতেই নেই বিপাশা বসু। অনেকেই প্রশ্ন তুলছেন—বিপাশার ‘ভালো বন্ধু’ করণ সিং গ্রোভার কী বিপাশাকে ছাড়াই এ ছবিতে অভিনয়ে রাজি হবেন? যে মানুষটি সব সময় বিপাশার পাশে পাশেই ছিলেন, সেই তিনিই কী এবারে শুধু ছবির জন্য বিপাশাকে ছাড়াই একা পথ চলবেন?

বাঙালি বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী বিপাশা বসু জন আব্রাহামের বিচ্ছেদের যন্ত্রণা একটু সামলে উঠেছিলেন। এরই মধ্যে সংবাদমাধ্যমগুলোর এই কানাঘুষা।

যদিও এর আগে ‘সিঙ্গল’ বিপাশাকে জড়িয়ে অনেকেরই নাম জড়ানো হয়েছিল। বিপাশার নামের সঙ্গে নাম জড়িয়েছিল ব্রিটিশ অভিনেতা জশ হার্নেট থেকে শহীদ কাপুরেরও। কিন্তু করণ সিং গ্রোভার যেন বিপাশার ছায়াসঙ্গী হয়েই তাঁর পাশে ছিলেন।

করণ আছেন সব সময়, বিপাশার পাশেই আছেন করণ সিং গ্রোভার। হয়তো থাকবেনও। বিপাশার শুভাকাঙ্ক্ষীরা এমনটাই আশা করছেন যে!

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud