February 20, 2026
নারায়ণগঞ্জ: দ্বাদশ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ২৪৯ রানের টার্গেট দিলেন পাকিস্তান। চরম বিপর্যয়ের মুখে উমর আকমলের শতকে ঘুরে দাড়ায় পাকিস্তান। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আফগানিস্তান টস জীতে ব্যাট করতে পাঠান পাকিস্তানকে। একে একে শারজিল খান (২৫), মোহাম্মদ হাফিজ (১০), আহমেদ শেহজাদ (৫০) মিসবাহ উল হক (০) ও সোহাইব মাকসুদ (১৩) রানে, শহীদ আফ্রিদি (৬) রানে, আনোরা আলি ২১ রানে ফিরে যান। ফলে পাকিস্তান যথার্থই বেকায়দায় পড়ে। তবে উমর আকমলের অপরাজিত ৮৯ বলে ১০২ রানের ইনিংস পাকিস্তানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যায়। মাঝখানে উমরগুল মারমুখি অধ্যায়ের সুচনবা করেন। আফগানিস্তানের পক্ষে দৌলত জর্দান ২ উইকেট নেন। ইনিংসের ১৩তম ওভারে এবং দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার শারজিল খান ২৫ রান করে হামজার বলে নুর আলী জর্দানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এর পর ১০ রান করে ফেরেন মোহাম্মদ হাফিজ। প্রসঙ্গত মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্টটিতে যাত্রা শুরু করে। সে জন্য এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া অন্য কিছুর চিন্তা করতে পারছে না পাকরা।