পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা

Posted on January 15, 2014 | in জাতীয় | by
  • ২০ জানুয়ারি সারাদেশে গণসমাবেশ,  ২৯ জানুয়ারি বিক্ষোভMadam-Nazmul-520140115162012

আবু সাইদ: নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গায়ের জোরে ÿমতায় থাকতে চাইছে। তিনি বলেন, এর মাধ্যমে কেবল গণতন্ত্রকেই হত্যা করা হয়নি এরফলে রাজনীতিও কলুষিত হয়েছে। তিনি বলেন এই নির্বাচনে ৫ শতাংশেরও কম ভোট পরলেও সরকার ও নির্বাচন কমিশন দাবী করেছে এই নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।  বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েষ্টিনে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

বেগম জিয়া বলেন, দেশপরিচালনার ব্যাপারে সরকারের পেছনে জনগণের কোনো অনুমোদন নেই। এ সরকার বৈধ সরকার নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ৫ জানুয়ারির ভোটাধিকার হরণের প্রহসনের নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। সংবাদ সম্মেলন থেকে আগামী ২০ জানুয়ারি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের পাশপাশি সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণসমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২৯ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও কালোপতাকা মিছিল কর্মসূচি পালন করবে ১৮-দলীয় জোট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud