পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আন্দোলনের নামে মানুষ হত্যাকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

Posted on March 5, 2014 | in জাতীয় | by

PM_JS_latest_0ঢাকা: আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণদালকালে একথা বলেন।তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিরোধী দল আন্দোলনের নামে সরাদেশে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করে। আন্দোলনে জনগনের সাড়া না পেয়ে তারা মানুষ হত্যায় মেতে ওঠে।দেশব্যাপী তারা যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তার জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।বর্তমান সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে এটা এখন তারা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেই তারা এখন উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud