পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আন্তর্জাতিক ব্যান্ডের মিউজিক ভিডিওতে পিয়া

Posted on November 18, 2014 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এখন দিল্লিতে। সেখানে ভারতীয় ব্যান্ড রুটসের একটি গানের  মিউজিক ভিডিওর কাজ করতে গেছেন তিনি। এতে তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ভারতের হিমাংশুকে। ভিডিওটি নির্মাণ করছেন আশীষ জোশি। দিল্লি থেকে পিয়া বলেন, ‘দিল্লির মাসকট মডেল

10418396_744485455601970_5561155116231540183_n 10494536_759845897399259_5767083091224045579_n

ম্যানেজমেন্টের সঙ্গে দুই মাসের চুক্তির অংশ হিসেবে এখানে এসেছি। রুটসের গানের ভিডিওতে কাজ করার প্রস্তাব পেয়ে ভালো লেগেছে। দেরাদুনে এর দৃশ্যধারণ হয়েছে।’  দিল্লি যাওয়ার আগে ঢাকায় ১৫ নভেম্বর একটি আবাসনের বিজ্ঞাপনচিত্রের কাজ করেন পিয়া। এর দৃশ্যধারণ হয়েছে এফডিসির তিন নম্বর ফ্লোরে। এটি নির্মাণ করেছেন আহমেদ জামান সঞ্জীব। শিগগিরই দেশের টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে। ‘চোরাবালি’ ছবির পর পিয়া এরই মধ্যে তিনটি ছবির কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসীর প্রেম’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। সবই আছে মুক্তির অপেক্ষায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud