পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আদিবাসী কোটাসহ ফল প্রকাশের নির্দেশ

Posted on February 11, 2014 | in ইসলাম | by

BCS-0120140211164451ঢাকা: ৩৪তম বিসিএসের প্রিলিমিনারিতে ২৮০ জন আদিবাসীকে অন্তর্ভুক্ত করে নতুন ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারি কর্ম কমিশনকে এ আদেশ দেন।   বাদ পড়া এই আদিবাসীদের মধ্যে থেকে বিনয়, পাপ্পুসহ মোট ৫৮ জন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ এ আদেশ দিলেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। প্রসঙ্গত, গত বছরের ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে সেবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি।  পরে দ্বিতীয় ধাপে যে ফল প্রকাশ করা হয়, তাতে ২৮০ জন আদিবাসীকে বাদ দেওয়া হয়।

এর আগে বাদ পড়া ২৮০ জন আদিবাসীকে যুক্ত করে কেন ফল প্রকাশ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। রিট আবেদনের নিষ্পত্তি শেষে আদালত আজ এ আদেশ দিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud