পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ খালেদা জিয়ার সঙ্গে নিশা দেশাই বৈঠক, কাল কুমিল্লা সফর

Posted on November 28, 2014 | in রাজনীতি | by

ঢাকা: আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে  বৈঠক করবেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সন্ধ্যায় ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর।
 কুমিল্লা সফর
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসভায় যোগ দিতে কাল শনিবার কুমিল্লা যাচ্ছেন ।
সকাল ১০টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়ক পথে রওনা হয়ে কুমিল্লা জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শহরের টাউনহল মাঠে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় যোগ দিবেন।
খালেদা জিয়ার মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শহরের টাউনহল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ  বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud