পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আখের রস নদীতে!

Posted on February 26, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

1051চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনার কেরু চিনিকলের কর্তৃপক্ষের ইচ্ছাকৃতভাবে লাখ লাখ টাকার আখের রস ড্রেনের মাধ্যমে মাথাভাঙ্গা নদীতে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ট্যাংকিতে (ট্যাফ) রাখা আখের রস অতিরিক্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চিনিকল বন্ধ না করে লাখ লাখ টাকার বাড়তি আখের রস ড্রেন দিয়ে ছেড়ে দেয়। প্রায় একঘণ্টা পর্যন্ত ট্যাফ খোলা রাখে। এতে সরকারের মোটা অঙ্কের লোকসান হয়েছে। এদিকে, প্রতিদিন ১১৫০ মেট্রিক টন আখ মাড়াই করার কথা থাকলেও সংশ্লিষ্টরা ১৩৩০ মেট্রিক টন আখ মাড়াই করায় অতিরিক্ত আখের রস ড্রেনের মাধ্যমে নদীতে চলে যায়। পরে নিয়ন্ত্রণে আনতে বেলা ১২টায় কর্তৃপক্ষ চিনিকলটি বন্ধ করে দেয়। কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্যান খারাপ হওয়ার কারণে কিছু আখের রস ড্রেন দিয়ে মাথাভাঙ্গা নদীতে চলে গেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud