May 8, 2026
ঢাকা: আইন মেনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। রোববার বিকেল ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কাউকে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নয়, বরং যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমেই মামলার চার্জ গঠন করা হয়েছে।তিনি আরো বলেন, ৩৩ দিন চার্জ শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বেগম জিয়া বিভিন্ন অজুহাত দেখিয়ে উপস্থিত হতে পারেননি। তাই সর্বশেষ ১৯ মার্চ তারিখে বিজ্ঞ আদালত চার্জ শুনানির দিন ধার্য করেছিল।তিনি বলেন, কিছু মিডিয়া ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেই বিভ্রান্তি দূর করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা, উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভুট্টাচার্য ।