পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির সাথেই থাকবেন আনুশকা!

Posted on December 22, 2014 | in খেলাধুলা | by

36192_0ওয়ান স্পোর্টস ডেস্ক : মাঠে ব্যাট হাতে বিরাট কোহলির সময়টা খারাপ গেলেও প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তগুলো বেশ ভালোই যাবে মনে হচ্ছে। বিরাট কোহলি আনুশকা
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে থাকা ধোনিদের স্ত্রীদের সাথে রাখার অনুমতি দিতে চলেছে বিসিসিআই। যদিও বিরাট কোহলিদের বান্ধবীদের সাথে রাখা যাবে কি না, সে ব্যাপারে স্পষ্ট করেনি বোর্ড। এর আগে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটাররা বান্ধবীদের সাথে রাখা নিয়ে কম বিতর্ক হয়নি।
ফলে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বান্ধবীদের পাশাপাশি স্ত্রীদের সফরসঙ্গী নিয়েও নিষেধাজ্ঞা জারি করেন বিসিসিআই। কিন্তু বড় দিনের ঠিক আগে ধোনিদেরকে স্ত্রীদের সাথে রাখা নিয়ে ছাড়পত্র দিতে চলেছে বোর্ড।
সুত্রের খবর, ক্রিসমাসের কথা ভেবে অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের স্ত্রীদের সাথে রাখার অনুমতি দিতে চলেছে বিসিসিআই। যদিও বান্ধবীদের সাথে রাখা যাবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজে প্রথম দুটি টেস্ট হেরে ০-২ পিছিয়ে ভারত।
অ্যাডিলেড ওভারে জয়ের কাছাকাছি পৌঁছেও হারে টিম ইন্ডিয়া। ব্রিসবেনে ভারতকে চার উইকেটে হারায় অসিবাহিনী। আগামী ২৬ তারিখ থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud