পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অস্কার লাইব্রেরিতে শাহরুখের হ্যাপি নিউ ইয়ার

Posted on November 18, 2014 | in বিনোদন | by

urlবিনােদন ডেস্ক: রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত হ্যাপি নিউ ইয়ার এখন আসলেও অনেক হ্যাপি হয়ে আছে। আর হ্যাপি হওয়ার বিশেষ কারণও আছে। কারণটা হল হ্যাপি নিউ ইয়ার বিশ্বব্যাপী এ পর্যন্ত আয় করেছে ৩৫০ কোটি রুপি। ফারাহ খান পরিচালিত এই সিনেমাটি এখন স্থান করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে । অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সাইন্সের লাইব্রেরি পার্মানেন্ট কোর কালেকশনের জন্য এই সিনেমাটির স্ক্রিনপ্লেকে নির্বাচন করেছে। অস্কার লাইব্রেরি এই স্ক্রিনপ্লের মাধ্যমে শিক্ষার্থী, ফিল্ম মেকার, লেখক, অভিনয়শিল্পী এবং অন্যদের গবেশনামূলক কাজে সহযোগিতা করবে। স্ক্রিপ্টসহ এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিল্ম লাইব্রেরিটিতে জায়গা করে নিয়েছে। এসব স্ক্রিপ্ট ১৯১০ সাল থেকে সংগ্রহ করা হচ্ছে।  উল্লেখ্য, দীপিকা পাডুকোন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি এবং ভিভান শাহ অভিনীত হ্যাপি নিউ ইয়ার সিনেমাটি দুর্দান্ত ভাবে মানুষের মন জয় করে নিয়েছে। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৪শে অক্টোবর।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud