পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অর্ণবের গানে জলের ভেতর নাচলেন রাইমা

Posted on November 23, 2014 | in বিনোদন | by

Raima_962092086বিনোদন ডেস্ক : নেপথ্যে অর্ণবের গান বাজছে। সেই গান শুনে সমুদ্রনীল জলের ভেতর সাঁতরে বেড়াচ্ছেন রাইমা সেন। মৈনাক ভৌমিকের ‘কলকাতা কলিং’ ছবির এ দৃশ্যে তার সহশিল্পী ছিলেন সম্রাট।
এবারই প্রথম ওপার বাংলার কোনো ছবিতে কারও গান নিয়ে ‘আন্ডারওয়াটার শুটিং’ দৃশ্যধারণ করা হলো। তাই টালিগঞ্জের শিল্পীরা এ দৃশ্যকে দেখছেন স্বপ্নপূরণ হিসেবে। মৈনাক কলকাতার সাংবাদিকদের বলেছেন, ‘এ দৃশ্যটি পরাবাস্তব। অর্ণবের গান শুনে মনে হয়েছে এটা এভাবে দেখানো যেতে পারে, তাই পানি নিচে কাজ করলাম। এজন্য ব্যবহার করেছি গো-প্রো ক্যামেরা।’
‘কলকাতা কলিং’-এর সব গানের সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ছবিটিতে আরও অভিনয় করেছেন মুনমুন সেন ও রিয়া সেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud