পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অভিনয় ছেড়ে দিচ্ছেন প্রসূন!

Posted on November 26, 2014 | in বিনোদন | by

prosun-azad-sm20130918070424প্রতিবেদক: কিছুদিন আগে মুক্তি পেয়েছে কাজী হায়াত পরিচালিত ছবি ‘সর্বনাশা ইয়াবা’। এ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা প্রসূন আজাদ। এ প্রসঙ্গে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘ছবি সম্পর্কে তেমন কিছু জানি না। শুনেছি, সিনেমা হলে দর্শকের বেশ সমাগম। তবে আমি নিজে সিনেমা হলে যাইনি।’ তবে কেন যাননি, সে ব্যাপারে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বর্তমানে তিনি আরও চারটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। আর পাশাপাশি সময় পেলে নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। এই ব্যস্ততার মধ্যেই তিনি অভিনয়ের প্রতি নিজের অনীহার কথা জানালেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন একটি ছবির শুটিং শুরু করব। বাকি ছবির শুটিংতো চলছে। তবে মনে হয় না আর বেশিদিন অভিনয় কবর। অভিনয় থেকে বিদায় নিতে পারি।’ হঠাৎ কেন অভিনয় থেকে তিনি বিদায় নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? এমন প্রশ্নে তিনি জানান, ‘নিজেকে মিডিয়া জগতের সঙ্গে মানিয়ে নিতে পারছি না। মনের মতো গল্প বা পরিচালক না হলে কাজ করে কি লাভ। তার থেকে সরে পড়া ভালো। আমি আমার পছন্দের চরিত্রে কাজ করতে চাই। আর যদি ভালো চরিত্র না পাই তাহলে অভিনয় করব না’।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud