পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবশেষে দিল্লির মসনদে বসছে আম আদমি পার্টি

Posted on December 23, 2013 | in আন্তর্জাতিক | by

image_60756_0 দিল্লি: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দিল্লিতে গঠিত হতে যাচ্ছে আম আদমি পার্টির সরকার। রাজধানীর সাধারণ মানুষের কাছ থেকে সরকার গঠনের জন্য ব্যাপক সমর্থন পায় দলটি। অবশেষে কেন্দ্রীয় সরকারের সমর্থনে সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টি। সোমবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে গিয়ে দলটি সরকার গঠনের দাবি জানাবে বলে মনে করা হচ্ছে। আদমি পার্টি দিল্লিতে সরকার গঠন করবে কি না সেই সিদ্ধান্তে আসার জন্য আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিনব পন্থা বেছে নিয়েছিলেন। সিদ্ধান্ত নেয়ার অধিকার পুরোটাই ছেড়ে দিয়েছিলেন দিল্লির সাধারণ মানুষের ওপর। এসএমএস, চিঠি, এবং প্রতিটি ওয়ার্ডে ২৭২টি পাবলিক মিটিংয়ের মাধ্যমে মতামত জানিয়েছেন রাজধানীর বাসিন্দারা। দেখা গেছে, অধিকাংশেরই মতামত গিয়েছে সরকার গঠনের পক্ষে। এসএমএস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাখের বেশি মানুষ সাড়া দিয়েছেন। দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির ৭৪ শতাংশ মানুষ সরকার গঠনের পক্ষে রায় দিয়েছেন। ভোটের আগে যে কথাটা কেউ একবারও ভাবেননি। সেটাই হতে চলেছে। দিল্লির মসনদে বসতে চলেছেন এমন একজন যিনি এর আগে কোনোদিন রাজনীতিই করেননি। ভোটের আগে যাকে কেউ গণনা করেননি তেমনভাবে। সেই অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার দিল্লিতে সরকার গড়ার দাবি নিয়ে যাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নরের কাছে। আম আদমির দিল্লির মসনদে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। রবিবার এ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, এবার তারা কাজ করে দেখাবেন। এদিকে, দুদিন ধরে বিভিন্ন সভায় আম জনতা সরকার গড়ার পক্ষেই রায় দিয়েছে বলে দাবি করেছেন আপ নেতা মণীশ সিশোদিয়া। সোমবারও সভা-সমাবেশ করে দিল্লির আম জনতার মতামত শোনেন কেজরিওয়াল। কেজরিওয়ালের হুঁশিয়ারি, সরকার গড়লে কংগ্রেস ও বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। সূত্র: এনডিটিভি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud