পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অবশেষে চলচ্চিত্রে অভিষেক নাবিলার

Posted on May 6, 2015 | in বিনোদন | by

05_23তাহামিনা আক্তার: অবশেষে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে টিভি পর্দার আলোচিত উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলার। এর আগে অনেক ছবির প্রস্তাবই ছিল এই সুদর্শিনীর কাছে। কিন্তু বিভিন্ন কারণে সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার গুণী নির্মাতা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন নাবিলা। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। কিছুদিন আগেই অমিতাভ এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। এর মূল চরিত্র হিসেবে তখন পরিচয় করিয়ে দেয়া হয় গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে। কিন্তু তখন ছবির নায়িকার নাম ঘোষণা করেন নি নির্মাতা। চূড়ান্ত হলেই ঘোষণা দেবেন বলে জানান তিনি। দর্শকদের মাঝে চমক তৈরির জন্য কয়েকদিন ধরে নির্মাতা অমিতাভ রেজা তার ফেসবুক পেজে মুখোশ পরা একটি মেয়ের ছবি পোস্ট করেছিলেন। অনেকেই বলেছেন মেয়েটি নাবিলা। অনেকেই আবার বলেছেন অন্য কারও নাম। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘আয়নাবাজি’র নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা নাবিলাই। এ বিষয়ে নাবিলা বলেন, মাস দুয়েক আগে অমিতাভ ভাই এ ছবির জন্য যোগাযোগ করেন আমার সঙ্গে। পরে তার সঙ্গে দেখা করলাম। মধ্যে দীর্ঘ একটা গ্যাপ ছিল। এরপর ৮ই এপ্রিল আমার জন্মদিনে এই সুখবরটি দিলেন অমিতাভ ভাই। তিনি বললেন, তুমি দেশের বাইরে আছো বলে কোন উপহার দিতে পারছি না। তবে একটি উপহার ঠিকই দেবো। সেটা হলো তুমি আমাদের ‘আয়নাবাজি’তে নায়িকা হিসেবে কাজ করবে। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, অমিতাভ রেজার মতো গুণী নির্মাতার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আমার অভিষেক হচ্ছে। তাই অনেক ভাল লাগছে। আমি চেষ্টা করবো নিজের শতভাগ দিয়ে এখানে কাজ করতে। বাকিটা দর্শকই বিচার করবেন। উল্লেখ্য, ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী ও নাবিলা ছাড়াও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ। কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন
সৈয়দ গাউসুল আলম শাওন, চিত্রনাট্য তৈরি করেছেন অনম বিশ্বাস। এর গান তৈরি করছেন হাবীব, ফুয়াদ, অর্ণব ও চিরকুট ব্যান্ডের সদস্যরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud