পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অপপ্রচারে কান নয়, পরিদর্শন করুন

Posted on November 20, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

GARMENTS-Close-pic01-e1410875569228ঢাকা: তৈরি পোশাক নিয়ে অপপ্রচারে কান না দিয়ে অস্ট্রেলিয়ার আমদানিকারক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকলকে সরেজমিন কারখানা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী দেশের পোশাক কারখানার উন্নয়ন প্রত্যক্ষ করার জন্য এ আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন আ্যন্ড এক্সিবিশন সেন্টারে অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট, সেন্টার ফর সাসটেইনেবল অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড দি ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টার, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) যৌথ উদ্যোগে আয়োজিত ফোরামে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে অপপ্রচারে কান না দিয়ে সরেজমিন কারখানা পরিদর্শন করুন। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর সরকার তৈরি পোশাক শিল্পে কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। অল্প সময়ের মধ্যে কারখানার বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিকদের স্বাস্থ্য এবং কর্মবান্ধব পরিবেশ সবকিছুরই ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। যা দেখে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সকলে গৃহীত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ এ ব্যাপারে অস্ট্রেলিয়ার সহায়তা চায়। ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এমন আশাবাদ ব্যাক্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দেশের রপ্তানি, রিজার্ভ এবং রেমিটেন্স ভালো অবস্থানে আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দু’টি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগের আনুসঙ্গীক সুবিধা, কাজে স্বচ্ছতা, শ্রম আইন, কাজের পরিবেশ, ফায়ার সেফটি, শ্রমিকদের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এসময় বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের মালিক এবং ক্রেতাগোষ্ঠীর নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করা হয়।
ফোরামে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, বিজিএমই-এর সভাপতি, মো. আতিকুল ইসলাম, আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট-এর প্রোভাইস চ্যাঞ্চেলর প্রফেসর জিওফ স্টকস, বায়ার কোম্পানি , কেমার্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান বেলি, বাংলাদেশের তৈরি পেশাক ব্যবহারকারী, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ এনজিও প্রতিনিধিগন ফোরামে অংশ গ্রহণ করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud