May 25, 2026
ঢাকা: প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার এক তরুণী।
অভিযুক্ত প্রেমিক এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন প্রেমিকা।
মেয়েটির বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরাম উত্তর রায়পুরে। এই তরুণীর সঙ্গে পারপতিরামের বাসিন্দা রাকেশ গুপ্তার পরিচয় হয় দু’বছর আগে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। স্থানীয় একটি নার্সিংহোমে রাকেশ জোর করে তাঁর গর্ভপাত করান বলে অভিযোগ রয়েছে। তার পর থেকেই সম্পর্কের কথা অস্বীকার করতে থাকেন রাকেশ।
এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাকেশের বিরুদ্ধে। জেলা পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।