পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এলইডি স্ট্যাম্পস!

Posted on February 13, 2014 | in খেলাধুলা | by

720140213164018ঢাকা:  সময় এগিয়ে যায় নিজস্ব গতিতে। সেই সময়কে রাঙিয়ে তোলো বিজ্ঞান তার নানা আবিস্কার দিয়ে। এক সময় সাদা-কালো টেলিভিশনই ছিল দুষ্প্রাপ্য। আর এখন মোবাইলেই রঙিন টেলভিশন দেখা যাচ্ছে।  রঙিন টেলিভিশনেও এসেছে ভিন্নতা। সেটা এখন এলসিডি থেকে এলএইডিতে রুপান্তরিত হচ্ছে। বিজ্ঞানের ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। হক আই এবং হটস্পটের পর ক্রিকেট বিশ্ব দেখেছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। এবার দেখতে

যাচ্ছে এলইডি স্ট্যাম্পস। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াবে ১৪ ফেব্রুয়ারি। চলবে ১ মার্চ পর্যন্ত। আইসিসির এই দশম আসরের বৈশ্বিক সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো তারা এলইডি স্ট্যাম্পস ব্যবহার করতে যাচ্ছে।  যার মাধ্যমে মাঠে উপস্থিত এবং টেলিভিশন সেটের সামনে বসা দর্শকরা স্পষ্ট বুঝতে পারবেন একজন ব্যাটসম্যান আউট হয়েছে কিনা।  কারণ বল স্ট্যাম্পস বা বেল স্পর্শ করলেই সেটা জ্বলে উঠবে। তবে এই এলইডি বেল এবং স্ট্যাম্পস কেবল সেমিফাইনাল এবং ফাইনালে ব্যবহৃত হবে।  তবে এটা ব্যবহার করার পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে স্টার স্পোর্টসের। তারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দর্শক সংখ্যা বাড়াতে চাচ্ছে। তাদের লক্ষ্য ১.৩ মিলিয়ন দর্শক। আর সেটা পূর্ণ করতেই তারা বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।  বিশ্বকাপের ১১টি ম্যাচ এইচডি প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে। ব্যবহার করা হবে ১৪টি উন্নতমানের ক্যামেরা। ব্যবহার হবে হক আই এবং ভিজ্যুয়াল গ্রাফিক্সের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসেবে থাকবেন বিশ্বমানের ধারাভাষ্যকার হারসা বোগলে, সঞ্জয় মার্ঞ্জেকার, ড্যানি মরিসন, দামিন মার্টিন, জন্টি রোডস, ওয়াসিম আকরাম এবং অ্যালান উইলকিন্স।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘সুবিস্তৃত ডিজিটাল সম্প্রচারের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরকে বৈশ্বিকভাবে পরিচিত করে তোলা হবে। দর্শক সংখ্যা বাড়ানো হবে। তাদের কাছে পরিচিত করে তোলা হবে ভবিষ্যত তারকাদের।’ স্টার স্পোর্টস এর নিতিন কুকরেজা বলেন, ‘ধনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এমনই একটি টুর্নামেন্ট যেটা ভবিষ্যত তারকাদের শোকেস বন্দি করে রাখে। আমরা নতুন কিছু তুলে ধরার মাধ্যমে মানুষের কাছে তাদের আরো পরিচিত করে তুলতে চাই। আনতে চাই সম্প্রচারে ভিন্নতা। আমরা বিশ্বাস করি দর্শকরা আইসিসির ইতিহাসে প্রথমবারের মতো এলইডি স্ট্যাম্পস দেখার অভিজ্ঞতা অর্জন করবে।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud