পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কুষ্টিয়া আওয়ামী লীগ নেতার সেই ভিডিও এখন ইন্টারনেটে

Posted on August 5, 2014 | in রাজনীতি | by

mamij (1)কুষ্টিয়া: তিনি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নাম মমিজুর রহমান মমিজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। এ পরিচিতির জোরে এর আগে টেন্ডারবাজিসহ নানা অপকর্মে কুখ্যাতি অর্জন করেছেন। এবার এই মমিজ টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে। এ নেতার যৌন কেলেঙ্কারির রগরগে ভিডিওচিত্র কুষ্টিয়ার মানুষের হাতে হাতে। ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে এ ভিডিও। অবশ্য এ ঘটনায় ‘বিব্রত’ জেলা আওয়ামী লীগ। অনুসন্ধানে জানা গেছে, ব্যক্তিগত জীবনে বিবাহিত মমিজ এক ছেলে ও এক মেয়ের বাবা। শহরতলির মিনাপাড়ায় তার বিলাসবহুল বাড়ি থাকলেও তিনি বসবাস করেন শহরের আবদুর রাজ্জাক লেনের একটি ভাড়া বাসায়। এরই মাঝে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এরই সুবাদে মমিজ ওই ব্যবসায়ীর বাড়িতে যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে ওই ব্যবসায়ীর বিবাহিত মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তাদের দৈহিক সম্পর্কের ভিডিও প্রকাশ পায়। এ ঘটনা মমিজের ঘনিষ্ঠজনসহ আওয়ামী লীগ নেতাদের দৃষ্টিগোচর হলেও মমিজ মাহবুব-উল আলম হানিফের কাছের মানুষ হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায়নি। সেই কেলেঙ্কারির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অনেকে বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা এ ভিডিও সংগ্রহ করতে শহরের অনেক কম্পিউটার দোকানে ভিড় করছে। এতে অভিভাবকরা শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় লোকজন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মমিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মমিজের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যক্তিগত মুঠোফোনে বারবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘আমি এ ধরনের ঘটনা শুনিনি। তবে যদি ঘটনাটি সত্যি হয় তবে তা খুবই দুঃখজনক।’ তিনি বলেন, এ ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করবে। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হবে। সত্যতা পাওয়া গেলে মমিজের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud