পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তাহেরপুত্রকে কুমিল্লা কারাগারে স্থানান্তর

Posted on August 5, 2014 | in সারা দেশ | by

140696674620140802লক্ষ্মীপুর প্রতিনিধি:  কারাগারে ঘটা করে বিয়ের চার দিনের মাথায় লক্ষ্মীপুর থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে স্থানীয় মেয়র আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবকে। মঙ্গলবার দুপরে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার লক্ষ্মীপুর কারাগারে বিয়ে হয় বিপ্লব ও লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলামের ভাতিজা আবুল খায়েরের মেয়ে সানজিদা আক্তার পিউর। গণমাধ্যমে এসেছে, কারাগারেই বিপ্লবের গায়ে হলুদ এবং বিয়ের পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কারাফটকে বর-কনের সাক্ষাতেরও ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় ফাঁসির দণ্ড থেকে মওকুফ পাওয়া বিপ্লবের কারাগারে বিয়ে করার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রশ্ন দেখা দেয় কারাগারে তার বিয়ে করা নিয়ে। অবশ্য কারা কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছিল নিয়ম মেনেই বিয়ের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কণ্ঠেও শোনা গেছে একই কথা। তবে এর মধ্যেই বিপ্লবকে তার নিজ জেলার কারাগার থেকে স্থানান্তর করা হল। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষক জয়নাল আবদিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের র্নিদেশে বিপ্লবকে দুপুরে ১২টায় কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ পিকআপ ভ্যানে ১২ পুলিশের নিরাপত্তায় একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে তাকে পাঠানো হয়। এর আগে বিপ্লবের সঙ্গে তার স্ত্রী সানজিদা আক্তার পিউ, মা নাজমা তাহের, ছোটভাই শিবলুসহ পরিবারের সদস্যরা দেখা করেন বলে জানান তিনি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়ে মৃত্যুদণ্ড হয়েছিল বিপ্লবের। তবে আওয়ামী লীগের গত মেয়াদে রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড মওকুফ করার পর এখন যাবজ্জীবন সাজা খাটছেন বিপ্লব। এছাড়া আরো দুটি খুনের মামলায়ও দণ্ডপ্রাপ্ত তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud