April 9, 2026
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে র্যাপ। তিনি বলেন, যথাযথ প্রমাণ পেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড কার্যকর করা যেতে পারে। এর আগে সোমবার সকালে ঢাকা স্টিফেন র্যাপ। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জামায়াত ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ট্রাইব্যুনালে জামায়াতের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম, তানভীর আল আমিন, ব্যারিস্টার মতিউর রহমান, অ্যাডভোকেট আরমান আলী, এহসান এ সিদ্দিকী, নাজিব মোমেন, শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।