পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজা নিয়ে ব্রিটিশ নীতির প্রতিবাদে ওয়ার্সির পদত্যাগ

Posted on August 5, 2014 | in আন্তর্জাতিক | by

RNS-WARSI-UKনিউজ ডেস্ক: গাজা নিয়ে ব্রিটিশ নীতির প্রতিবাদে ওয়ার্সির পদত্যাগ গাজা বিষয়ে তার সরকারের নীতি মেনে নিতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি বলছে, ‘গভীর অনুতাপের’ কারণে তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন বলে নিজের ট্যুইটার পাতায় উল্লেখ করেছেন। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির প্রধানের দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর ওয়ার্সি দেশটির প্রথম নারী মুসলিম মন্ত্রী মনোনীত হন। মঙ্গলবার তিনি তার ট্যুইটার পাতায় লিখেন, “গভীর অনুতাপের সঙ্গে আজ সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি গাজা বিষয়ে সরকারের নীতির প্রতি আর সমর্থন জানাতে পারছি না।” এই সমস্যা সমাধানে ওয়ার্সি ট্যুইটারে আরো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এরআগে ২১ জুলাই ওয়ার্সি তার ট্যুইটার পাতায় লিখেছিলেন, “নিরপরাধ নাগরিকদের হত্যা করা অবশ্যই বন্ধ করতে হবে। গাজায় দ্রুত অস্ত্রবিরতির প্রয়োজন। দুইপক্ষের নেতৃত্বকেই এই দুর্দশা বন্ধের উপায় খুঁজতে হবে।” পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ার্সি লিডস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ৮ জুলাই থেকে ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিযান শুরু করে। হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের আত্মরক্ষার অজুহাত তুলে এই অভিযান শুরু করে ইসরায়েল। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় মাসকালব্যাপী ইসরায়েলি সেনাদের অভিযানে ১৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিপরীতে ইসরায়েলের পক্ষে নিহত হয়েছেন প্রায় ৬৭ জন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud