পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এক লাইনের গায়িকা সোনাক্ষী

Posted on August 5, 2014 | in বিনোদন | by

sonakshi sinha in redবিনোদন ডেস্ক: অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়ার পর গান গেয়েছেন, বলিউডের এমন তারকাদের তালিকায় এবার যোগ দিলেন সোনাক্ষী সিনহা। নিজের অভিনীত ‘তেভার’ ছবির একটি গানে শোনা যাবে তার কণ্ঠ। মজার বিষয় হলো, গানটির শুধু এক লাইন গেয়েছেন সোনাক্ষী। হোক না এক লাইন, তবুও এর মাধ্যমেই গায়িকা হিসেবে অভিষেক হয়ে যাবে ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর। ‘লেটস সেলিব্রেট’ শিরোনামের গানটির বাকি লাইনগুলো গেয়েছেন অ্যাম্পলিফায়ার ব্যান্ডের পাঞ্জাবি গায়ক ইমরান খান। বলিউডে এটাই তারও প্রথম গান। কয়েকদিন আগে ইও ইও হানি সিংয়ের গাওয়া একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। এটি প্রকাশ হবে আন্তর্জাতিকভাবে। এর চিত্রায়ন হয়েছে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে। বলিউডের নায়ক-নায়িকারা নিজের অভিনীত ছবির গান গাইছেন, ইদানীং এ ঘটনা প্রায়ই হচ্ছে। ফারহান আখতার আর আলী জাফরের কথা আলাদা, তারা পেশাদার সংগীতশিল্পী। সম্প্রতি অক্ষয় কুমার ও সালমান খান নিজেদের ছবির জন্য গেয়েছেন। আর নায়িকাদের মধ্যে আলিয়া ভাটের পর শ্রদ্ধা কাপুরও কিছুদিন আগে গান গেয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলো সোনাক্ষীর নাম। অমিত শর্মা পরিচালিত ‘তেভার’ মুক্তি পাবে আগামী বছরের ৯ জানুয়ারি। এতে সোনাক্ষীর সহশিল্পী অর্জুন কাপুর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud