April 18, 2026
ঢাকা: রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের সরঞ্জামসহ আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পানেননি তিনি।